কৃতিকর্মার খেল কে বুঝতে
পারে।যে নিরঞ্জন সেই নূর নবী
নামটি ধরে
গঠিতে সয়াল সংসার
এক দেহে দুই দেহ হয় তার
আহাদ আহমদের বিচার
দেখ নজরে।
চারেতে নাম আহমদ হয়
এক হরফ তার নফি কেন কয়
সে কথাটি জানব কোথায়
নিশ্চয় করে।
এ মর্ম যাহারে শুধাই
কাজিয়া ঝগড়া বাধায় সে ভাই
লালন বলে, স্থূল ভুলে যাই
যার তোড়ে রে।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৩; লালন-গীতিকা, পৃ. ১৬২-৬৩
কথান্তর : কীর্তি-কর্মার খেল কে
বুঝতে পারে।
যে নিরঞ্জন সেই নূর নবী
নাম যে ধরে
গঠিতে জগত সংসার
এক দেহে দুই দেহ হয় তার
আহাদ আহমদের বিচার
দেখরে নজরে
চারিতে নাম আহমদ হয়
এক হরফ তার নফীকে
কয় এ কথাটি জানব কোথায়
নিশ্চয় করে।
এই মর্ম যারে শুধাই
ফাজিল ঝগড়া করে সে ভাই
লালন বলে, মূল ভুলে যাই
তারই তরে।।– হারামণি. ৭ম খণ্ড, পৃ. ৭।
কৃতিকর্মার খেল কে বুঝতে পারে
- Sub Title: পারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 69
বাউল গান এর নতুন প্রবন্ধ
পয়লা ফাল্গুনে আইলো
- Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
- Sub Title: তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন ধু
ওরে শিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার
- Sub Title: তুমি আনন্দে ভাই রেখেছিলে ভেঙে অহঙ্কার
হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি
- Sub Title: পাগলে পাগলে মেলা ধু
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
- Sub Title: সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা
পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও অভিমান
- Sub Title: এসো ভাই এসো প্রাণে প্রাণে আজি রেখো না রে ব্যবধান
কলসি লইয়া কে গো জল ভরিতে যাও
- Sub Title: বারে বারে কেন তুমি ফিরে ফিরে চাও
সে নিমাই কি ভোলা ছেলে হবে
- Sub Title: ভুলেছে ভারতীর কথায়, এমন কথা
আমার নাই বা হল পারে যাওয়া
- Sub Title: যে হওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
বুঝে না অবুঝ মন
- Sub Title: দিবানিশি শুনতে চায় কংসের সংবাদ ধু
বাংলা
English 
Comments