“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে
আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে
  • Sub Title: আউল মোকাম রাগের তালা, পাক পাঞ্জাতন সেই ঘরে

আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে।
আউল মোকাম রাগের তালা, পাক পাঞ্জাতন সেই ঘরে।।

হীরা নাই কষ্ঠি কান্তি, সেখানে মনোহরা শান্তি
ঘুচলো না তোর মনের ভ্রান্তি, বেড়াচ্ছো ঘুরে।
সে মোকামের কালা যাঁরা, চার মোকামে বয় চারধারা
খাড়া আছে ফেরেস্তারা, খুঁজে দেখো অন্তঃপুরে।।

তার উপরে আরো আছে মা, জানো না মন তাঁর মহিমা
যে জন তাঁর পায় গো সীমা, সাধনের জোরে।
সেই মোকামে যে হয় চালকা, শিরে ছের ছিল্‌কা
গলেতে তজবি খেরকা অনা’সে যায় জ্বরে।।

আরস কুরসি লহু কলম, তাঁর উপরে আল্লার আসন
তার উপরে ঘুরছে কলম, কবুলতি ধরে।
তার উপরে আলক ধ্বনি, খবর হচ্ছে দিনরজনী
নূর নবির মোকাম সদর, সিরাজ সাঁই কয় লালনেরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মনের হল মতি মন্দ
মনের হল মতি মন্দ

মনের হল মতি মন্দ

  • Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ
কতোদিন আর রইবি রঙ্গে
কতোদিন আর রইবি রঙ্গে

কতোদিন আর রইবি রঙ্গে

  • Sub Title: বাড়িতেছে বেলা ধরো এই বেলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন