দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়।।
নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়।।স্বয়ং রূপ দৰ্পণে ধরে
মানব রূপ সৃষ্টি করে, (হে)
দিব্যজ্ঞানী যারা
ভাবে বোঝে তারা
মানুষ ভজে কার্যসিদ্ধি করে যায়।।একেতে হয় তিনটি আকার
অযোগী সহজ সংস্কার (হে)
যদি ভাব-তরঙ্গে তারো
মানুষ চিনে ধর
দিনমণি গেলে কি হবে উপায়।।মূল হৈতে হয় ডালের সৃজন
ডাল ধরলে পায় মূল অন্বেষণ, (হে)
অমনি রূপ হইতে স্বরূপ
তাতে ভেবে বে-রূপ
অবোধ লালন সদায় নিরূপ ধরতে যায়।।———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬০-৬১; লালন-গীতিকা, পৃ. ৮৩-৮৪
দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়
- Sub Title: নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
পতিতপাবনী মা তারা ভবদারা ব্ৰহ্মময়ী গো
- Sub Title: অজ্ঞান বালকে ডাকি ভাববন্ধন বিমোহিত করুণাময়ীগো
সিলেটে কৃতী সন্তান
- Sub Title: বোরহানউদ্দিন এক মুসলমান
সাধ জাগে মনে পর-জীবনে
- Sub Title: তব কপোলে যেন তিল হই
কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির
- Sub Title: আমার সালাম কইও দরবারে নবির
সামান্য জ্ঞানে কি মন তুই পাইবি রে
- Sub Title: বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে
আমার মন হইয়াছে লাচাড়ি
- Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
- Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
মাইয়া কি তায় চিনলে না রে মন
- Sub Title: মাইয়ার অনন্ত গুণ জুলন্ত আগুন মাইয়াতে জন্মমরণ চি
কোকিল সাধিলি কি বাদ
- Sub Title: নিশি অবসান হল
কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়
- Sub Title: এক এক দেশের এক এক ভাষা
বিশ্বপতি খোদা তোমার
- Sub Title: মহিমা অপার
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
বাংলা
English 
Comments