আত্মতত্ত্ব না জানিলে ভজন হবে না
পড়িব গোলে ।।আগে জান গা কালুল্লা, আনাল হক আল্লা
যারে মানুষ বলে ;
পড়ে ভূত এবার হোস্ নে মন আমার
একবার দেখ না প্রেমনয়ন খুলে ।।আপনি সাঁই ফকির আপনি ফিকির
ও সে লীলার ছলে ;
আপনার আপনি, ভুলে সে রব্বানী
আপনি ভাসে আপন প্রেম-জলে ।।লা-ইলাহা তন ইল্লাল্লা জীবন
আছে প্রেমযুগলে;
লালন ফকির কয়, যাবি মন কোথায়
আপনার আপনি ভুলে ।।
আত্মতত্ত্ব না জানিলে ভজন হবে না
- Sub Title: পড়িব গোলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 131
লালন গীতি এর নতুন প্রবন্ধ
প্রেমের সন্ধি আছে তিন
- Sub Title: ষড় রসিক বিনে জানা হয় কঠিন
মনের মানুষ নাইরে দেশে
- Sub Title: সেইদেশে কেমনে থাকি
আমার এ ঘরখানায় কে বিরাজ করে - ভবের হাট
- Sub Title: আমি জনম-ভর একদিন দেখলাম নারে
কোন্ কোন্ হরফে ফকিরী
- Sub Title: কিসে আসল হয় সে হরফ
নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী
- Sub Title: যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারি
নরেকারে দুজন নূরী ভাসছে সদায়
- Sub Title: ঝরার ঘাটে যুগ অন্তরে হচ্ছে উদয়
ললিতা সখি কই তোমারে
- Sub Title: মন দিয়েছি যারে
আশেকে গঠলো বিহারী
- Sub Title: জ্ঞানের বাতি শীঘ্ৰ গড়ি
যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি
- Sub Title: কর্ম-ফাঁসি
কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
- Sub Title: অগাধ জলের মাঝে জ্বলছে বাতি
করে কামসাগরে এই কামনা
- Sub Title: দান করিয়ে মধু কুলের কুলবধূ
নিচে পদ্ম উদয় জগৎময়
- Sub Title: আসমানে যার চাঁদ-চকোরা কেমন করে যুগল হয়
বাংলা
English 