“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দাঁড়া রে তোরে একবার দেখি ভাই
দাঁড়া রে তোরে একবার দেখি ভাই
  • Sub Title: এতদিন খুঁজে তোরে পাইনে রে কানাই

দাঁড়া রে তোরে একবার দেখি ভাই।
এতদিন খুঁজে তোরে পাইনে রে কানাই।

ষড়ৈশ্বর্য ত্যাজ্য করে।
এলি রে ভাই নদেপুরে
কি ভাবের ভাব তোর অন্তরে
আমায় সত্য বল রে তাই।
তোর শোকে যশোদা রাণী
হয়ে আছে কাঙ্গালিনী
ও যে হায় নীলমণি, নীলমণি
বলে সদাই ছাড়ছে হাই।
দৃষ্ট করে দেখ তুমি
তোমার ছিদাম নফর আমি
লালন কেন্দে বলে, আমি
ভাবের বলিহারি যাই।।

————
লালন-গীতিকা, পৃ. ২৪৩-৪৪
‘লালন-সঙ্গীত’ গ্রন্থে সঞ্চারী ও আভোগ এভাবে আছে :
তোর লেগে যশোদা রাণী
হয়ে আছে পাগলিনী
ও যে হায় নীলমণি
বলে ছাড়ে হাই।
দৃষ্টি দেখ তুমি আমার
ছিদাম নফর তোমার
লালন বলে কেঁদে এবার
ভাবের বলিহারি যায়৷– পৃ. ২৪৪

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ফুলটি ঝরে গেছে রে
ফুলটি ঝরে গেছে রে

ফুলটি ঝরে গেছে রে

  • Sub Title: বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে
মিলিল মিলিল মিলিল রে
মিলিল মিলিল মিলিল রে

মিলিল মিলিল মিলিল রে

  • Sub Title: আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

  • Sub Title: আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী
আলিমুল গাইব খোদা
আলিমুল গাইব খোদা

আলিমুল গাইব খোদা

  • Sub Title: সাফিউল মজনুবী দয়াল নবি
ওগো সুন্দর আমার
ওগো সুন্দর আমার

ওগো সুন্দর আমার

  • Sub Title: সুন্দর আমার এ কী দিলে উপহার
জেনে শুনে কর পিরিত
জেনে শুনে কর পিরিত

পিরিত

  • Sub Title: না জেনে মজো না পিরিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন