“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
  • Sub Title: গুরু চরণ, তারণ তরী ধরোরে অকপটে

কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে।
গুরু চরণ, তারণ তরী ধরোরে অকপটে।।

নদীর মাঝে মাঝে আসে বান
প্রাণে রাখো ভক্তির জ্ঞান
যেন হইও নারে অজ্ঞান
রবি বসলো পাটে।।

রিপু ছয়টা কর বশ
ছাড় বৃথা রঙ্গরস
কাজেতে হইলে অলস
পড়ে রবি পার ঘাটে।।

দেহ ব্যাধির সিদ্ধির
পদ্মপত্রে যথা নীর
জীবন তথা হয় অস্থির
কোন সময় কিবা ঘটে।।

সিরাজ সাঁই বলেরে লালন
বৈদিকে ভুলো না মন
একদমন করো সাধন
বিগার তোমার যাবে ছুটে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কিবা শোভা দ্বিদলের ‘পরে
কিবা শোভা দ্বিদলের ‘পরে

কিবা শোভা দ্বিদলের ‘পরে

  • Sub Title: এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে
 কি ছার রাজত্ব করি
কি ছার রাজত্ব করি

কি ছার রাজত্ব করি

  • Sub Title: গোপাল হেন পুত্র আমার
 আর কি গৌর আসবে ফিরে
আর কি গৌর আসবে ফিরে

আর কি গৌর আসবে ফিরে

  • Sub Title: মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন