দয়াল, তোমার বৈ আর জানি না।
তোবা গাছের(১) সন্ধান পেলেম না।হাদিসে খবর আছে
ঊর্ধভাব তোবা গাছে
সে গাছের লাখ লাখ শিকড়
শিকড় কাটলে গাছ মরে, হুতাশে প্রাণ বাঁচে না৷
হায়াত মউত তার পাতে লেখা
আছে গাছ তার চামে ঢাকা
সে গাছের গোড়া পানির ভিতর
আজরাইল বসে ডালে, দৃষ্ট করে দেখে পাতা পাকে না।
লালন কয়, গাছের তরে
গাছ আছে শূন্য ভরে
সে গাছের তুলনা চলে না
প্রত্যেক দিন সে আহার করে, আমি খুঁজে পেলেম না৷।
————
হারামণি, ২য় খণ্ড, পৃ. ৬
লালনের গানের ভাব-ভাষার মাধুর্য ও ছন্দ-লালিত্য এই গানে নেই। হতে পারে, গানটি অন্যের রচনা, লালনের ভনিতা জুড়ে দেওয়া হয়েছে। লালন সাধারণত এ পদ্ধতিতে ভনিতা লিখেন নি। গানের আঙ্গিকও সম্পূর্ণ ভিন্ন ধরণের।
১. তোবা গাছ– বেহেস্তের এক প্রকার বৃক্ষ। কোরানের ১৩ সুরা ২৯ আয়াতে এই গাছের উল্লেখ আছে।
দয়াল, তোমার বৈ আর জানি না
- Sub Title: তোবা গাছের(১) সন্ধান পেলেম না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 71
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাই বিনে প্রাণ যায় না রাখা
- Sub Title: যা রে সুবল আইনে দেখা
কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
- Sub Title: রাধা রাধা বলে মন করলায় উদাসীরে
পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা
- Sub Title: আগমে আছে প্রকাশি
প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান
- Sub Title: সখী রে কি মধুর পর্শিল কানে অধৰ্য হইয়াছে প্ৰাণ বাঁশির গানে
প্ৰেম কইরে প্রাণ কান্দাইলায় আমার গো
- Sub Title: ওয় গো বিনোদিনী
মাবুদত্ব মজুদত্ব খোদা এইদেহে রয়
- Sub Title: কী বস্তু কী আকার সে যে
এসো হে গৃহদেবতা
- Sub Title: এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র
আল্লা তোমায় ডাকি গো
- Sub Title: তুমি দয়া করো গো
রাখিলেন সাই কূপজল করে আন্ধেলা পুকুরে
- Sub Title: কবে হবে সজল বর্ষা চেয়ে আছি সেই ভরসা
আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়
- Sub Title: আমি কথার অর্থ ভারি, আমি সে তো আমি নই
আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো
- Sub Title: কি আচানক রূপের ছটক গো ও যেমন … সৌদামিনী
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
বাংলা
English 
Comments