আগে জান না রে মন
বাজি হারলে তখন, লজ্জায় মরণ
শেষে আর কাঁদলে কী হয়।খেল রে মন-খেলারু, ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজি সামাল সর্বদায়।।এ দেশেতে দেখি জুয়াচুরি খেলা
টুটকা দিয়ে ফটকায় ফেলে রে মন ভোলা
তাই বলি বারংবার খেলা হুঁশিয়ার
নয়নে নয়ন বাঁধিয়ে সদাই।।চোরের সাথে খাটেনা ধর্মদাঁড়া
হাতের অস্ত্র কভূ করনা হাতছাড়া
রাগ অস্ত্র ধরে, দুষ্ট দমন করে
স্বদেশে গমন করো না ত্বরায়।।চুয়ানি বাঁধিয়ে খেলে যে জনা
সাধ্য কি তার অঙ্গে দেয় হানা
লালন বলে আমি তিন তের না জানি
বাজি মেরে যাওয়া হল রে দায়।।
আগে জান না রে মন
- Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 6353
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
- Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো
- Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
শ্যাম রূপ হেরিয়া গো, ওগো প্ৰাণে না মানিয়া ঝুরিয়া
- Sub Title: কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
- Sub Title: সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
দয়াল তিননাথ আও
- Sub Title: আমার আসরে চলিয়া আও
এক ফুলে চার রঙ ধরেছে
- Sub Title: সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
কৈ কৈ সে রূপ রসময়
- Sub Title: মহানন্দ হয়
নমস্তে তারিণী কৈলাসবিলাসিনী ত্রিনামী ত্রিপদগামী
- Sub Title: ত্ৰাহিমাং পতিত জনে ধু
পথের দেখা এ নহে গো বন্ধু
- Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
রসিক নাম ধরিয়ে মনা
- Sub Title: বেড়াও রে জগৎ মাতিয়ে
সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’
- Sub Title: দুষিয়া তাহারে রুষিয়া কহি ‘যাও!’
পড় ইবনে আবদুল্লা
- Sub Title: পড়লে যাবে জীবের মনের ময়লা
বাংলা
English 
Comments