থাক না মন একান্ত হয়ে
গুরু গোঁসাইর মন লয়ে।।চাতকের প্রাণ যদি যায়
তবু কি অন্যজল খায়
উর্দু মুখে থাকে সদায়
নবঘন জল চেয়ে।
তেমনি মতো হলে সাধন সিদ্ধি
হবে এই দেহে।।এক নিরিখ দেখ ধনি
সূর্যগত কমলিনি
দিনে বিকশিত তেমনি
নিশিতে মুদিতে রহে।
তেমনি যেন ভক্তের লক্ষণ
একরূপে বাঁধে হিয়ে।।বহু বেদ পড়াশুনা
সম্বিতে পায় রে মনা
সদাশিব যোগী সেনা
কিঞ্চিৎ ধ্যান করিয়ে।
শ্মশানে মশানে ফেরে
কিঞ্চিতের লাগিয়ে।।গুরু ছেড়ে গৌর ভজে
সে জীব নরকে মজে
দেখ না মন পুঁথি পাথি (খুঁজে)
সত্যি কি মিথ্যা কহে।
মন তোরে বুঝবে কত
লালন কয় দিন যায় বয়ে।।————
লালন-গীতিকা, পৃ. ৮২
এই গানে ছোট-বড় ছয় চরণে স্তবক বিন্যাস করা হয়েছে। এরূপ আঙ্গিকে আরও কয়েকটি গান আছে।
থাক না মন একান্ত হয়ে
- Sub Title: গুরু গোঁসাইর মন লয়ে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 75
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার আপনার চেয়ে আপন যে জন
- Sub Title: খুঁজি তারে আমি আপনায়
যায় যায় সুদিন দিনে দিনে
- Sub Title: পদাশ্রয় (ধু)
হেইরে আইলাম শ্যামরূপ যমুনা পুলিনে
- Sub Title: দাঁড়াইয়াছে শ্যামবন্ধে কদম্ব হেলানে
চলগো সখী জল আনিতে
- Sub Title: গিয়ে যমুনায় জলের ছায়ায় কদম্ব তলায় প্রেম খেলিতে ধু
কেমন করে আল্লা পাব তোমারে
- Sub Title: ভজন সাধন জানি না, চরণ দাও আমারে
ওই মালতীলতা দোলে
- Sub Title: পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে
বন্ধু গোলায় মোরে ছাড়িয়া রে নিষ্ঠুর কালিয়া
- Sub Title: এ জগতে কলঙ্কী আমি তোমারই লাগিয়া ধু
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
রাধার নামে কে বাজাইল বাঁশি রে
- Sub Title: বাঁশির ধ্বনি শুইনে আমি হইলাম উদাসী রে
পাগল বানাইল রে আমারে
- Sub Title: শ্যাম পিরিতে কুল মজাইয়া
কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির
- Sub Title: আমার সালাম কইও দরবারে নবির
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
- Sub Title: কণ্ঠে শুকাওল মালা
বাংলা
English 
Comments