কোন খানদানে নবিজী মুরিদ হয়
বল দ্বীন দয়াময়।
আছে কাদরিয়া চিশতীয়া নকশাবন্দীয়ামোজাদ্দেদিয়া মুর্শিদ কয়।।
নূরী জরী জব্বুরী সত্তরি
চার পেয়ালা নবি পায়।
আবু বকর, ওমর, ওসসান, আলী
কোন পেয়ালা কারে দেয়।।এক চন্দ্র লক্ষ লক্ষ তারা
আসমান ছেয়ে রয়।
অমাবস্যা লাগলে চন্দ্র
কোন জায়গায় লুকায়ে রয়।।সিরাজ সাঁই কয় অবোধ লালন
নূর পেয়ালা কারে কয়।
চেতন মানুষ ধরে নফী এজবাত
লেহাজ করে জানতে হয়।।চিশতীয়া, কাদেরিয়া, নকশাবন্দীয়, মোজাদ্দেদিয়া: ভারত উপমহাদেশে মোহাম্মাদী ইসলামের ধারায় গুরুবাদী তরিকাসমূহ।
নূরী: নূরময়, আলোকময়।
জহরী: অমূল্য রত্ন, জগতমাতা ফাতেমার বাতেনী নূর।
জব্বুরী: জবরদস্ত গুণ।
সত্তরি: ত্রুটি গোপনকারী গূণ।
নফিএজবাত: দেহমনে সার্বিক লা অর্থাৎ না-এর প্রতিষ্ঠা করা।
লেহাজ: বিনয়, ভঙ্গিসহ ধ্যান।
কোন খানদানে নবিজী মুরিদ হয়
- Sub Title: বল দ্বীন দয়াময়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 66
লালন গীতি এর নতুন প্রবন্ধ
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শী বসত করে
- Sub Title: আমি একদিনও না দেখিলাম তারে
সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়
- Sub Title: সাধুর সঙ্গ নেয়া মাত্র কৃষ্ণপ্রাপ্ত হয়
চল যাই আনন্দের বাজারে
- Sub Title: চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
যে পথে এসেছ রে মন
- Sub Title: যেতে হবে সেই পথে
ভাল রে এক ব্যাধ বটে
- Sub Title: হাওয়ায়
ডুবে দেখ নবির দীনে নিষ্ঠা হয়ে মন
- Sub Title: নিষ্ঠা হয়ে মন
মনের বিয়োগ জানে তারা
- Sub Title: আশেকে উন্মত্ত যারা
আল্লাহ্ বলো মনরে পাখি - মন পাখি
- Sub Title: ভবে কেউ হবেনা সাথের সাথী
বলি রে মানুষ মানুষ এই জগতে
- Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে
প্রেম-ইন্দ্রবারি অনুরাগ নইলে কি যায় ধরা
- Sub Title: যে বারি পরশে জীবের যাবে ভব-জরা
সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয়
- Sub Title: ভালো হয় তো ভালোই নইলে ন্যাটা হয়
রাত পোহালে পাখটে বলে দেরে তাই
- Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই
বাংলা
English 