আমার মন যেন আজ কেমন
করে না দেখলে তারে।এই না দেখিয়ে ছিলাম ভাল
কে বা এসে দেখা দিল
…….
দেখা দিয়ে চলে যায় পাগল
কৈরা আমারে।
সে কালা মোর চতুরালী
ও আবার ননীচোরা বনমালী
রসিক
নাম ধরে।
সে যে বাজায় মোহনবাশী
রাধার স্বরে গান করে।
শুনেছি তার মধূর বচন
ভঙ্গি বাঁকা দুটি নয়ন
মন নিইছে
হরে।
লালন কয়, তোরা বল সজনি
অভাগিনী আমি কি পাব তারে।।————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১২০
সাধারণত
দুই চরণের ধুয়া হয়; এখানে একটি চরণ আছে। অন্তরার ৩য় চরণটি নেই। ডট’ চিহ্ন দিয়ে তা বুঝানো
হয়েছে। “সে কথা বলবো কারে।”– এরূপ চরণ যুক্ত করা যায়।
কৃষ্ণের
প্রতি রাধার প্রেম-ব্যাকুলতার মতো ঈশ্বরপ্রেমে লালনের ব্যাকুলতা। “দেখা দিয়ে চলে যায়
পাগল কৈরা আমারে”- এই চরণে তা ব্যক্ত হয়েছে। অধরাকে ধরতে না পারার বেদনা বাউলের চিরন্ত
নের বেদনা। রাধাকৃষ্ণের লীলার রূপক এভাবেই ব্যক্ত হয়েছে।
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 77
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুমি কি গো পিতা আমাদের
- Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
মালিক সাঁই নিরঞ্জন খোদা
- Sub Title: তোমায় চিনে শক্তি কার
সে ভাব সবাই কি জানে
- Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর
কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
- Sub Title: প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ধু
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে
- Sub Title: তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া
তোরা ঐ শুননি গো শ্যামকালিয়া
- Sub Title: বাঁশির স্বরে আমায় ডাকে
শুনগো সখী রাধার মন্দিরে বাজে বেণু
- Sub Title: আইজ বুঝি শ্ৰীরাধিকায় পাইয়াছে কানু ধু
ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর
- Sub Title: যাবি কোথায়
ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর
- Sub Title: মরমে লুকানো থাক মরমের ভার
ঈদ আসলে কি দুঃখ দিতে
- Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
এ কিরে সাঁইয়ের আজব লীলে
- Sub Title: আমার বলতে ভয় হয়রে দেলে
বাংলা
English 
Comments