“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কারে বলবো আমার মনের বেদনা
কারে বলবো আমার মনের বেদনা
  • Sub Title: এমন ব্যথায় ব্যথিত মেলে না

কারে বলবো আমার মনের বেদনা।
এমন ব্যথায় ব্যথিত মেলে না।।

যে দুখে আমার মন
আছে সদায় উচাটন
বললে সারে না।
গুরু বিনে আর না দেখি কিনার
তারে আমি ভজলাম না।।

অনাথের নাথ যে জনা মোর
সে আছে কোন অচিন শহর
তারে চিনলাম না।
কি করি কি হয়, দিনের দিন যায়
কবে পুরবে মনের বাসনা।।

অন্য ধনের নয় রে দুখী
মন বলে হৃদয়ে রাখি
শ্রীচরণখানা।
লালন বলে, মোর পাপের নাই ওর
তাইতে আশা পূর্ণ হল না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

  • Sub Title: ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব

শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব

  • Sub Title: আমাদের ঝরিছে নয়ন আমাদের ফাটিছে হৃদয়
হরিনাম কৈরছি সার
হরিনাম কৈরছি সার

হরিনাম কৈরছি সার

  • Sub Title: হরি নামের মালা গাইথে পর গলে রত্নহার
ধন্য ধন্য রে বাঁশি
ধন্য ধন্য রে বাঁশি

ধন্য ধন্য রে বাঁশি

  • Sub Title: কৃষ্ণ অধরামৃত পান কর অনিবার চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন