যে রূপে সাঁই আছে মানুষে।
রসের রসিক না হলে কি পাবে তার দিশেবিধি তাই বেদ পড়ে সদায়
আসলে গোলমাল বাধায়
রসিক ভেয়ে ডুবে হৃদয়
রতন পায় রসে।
তালার উপরে তালা
তাহার ভিতরে কালা
দেখা দেয় সে দিনের বেলা
রসেতে
ভেসে।
লাকুমে আছেন নূরী
সে কথা অকৈতব ভারি
লালন কয়, তার দ্বারের দ্বারী
আদ্যমাতা সে৷।
————
৩৫৬. লালন-গীতিকা, পৃ.
১৪৯
যে রূপে সাঁই আছে মানুষে
- Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 109
লালন গীতি এর নতুন প্রবন্ধ
তা কি সবাই জানতে পায়
- Sub Title: রূপেতে রূপ আছে ঘেরা
হাওয়ার ঘরে দম আটকা পড়েছে
- Sub Title: কি অপরূপ কারখানা
যদি শরায় কার্য সিদ্ধি হয়
- Sub Title: হয়
মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
- Sub Title: জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা
কে বোঝে সাঁইর লীলা খেলা
- Sub Title: ও সে আপনি হয় গুরু, আপনি চেলা
গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়
- Sub Title: আমি ধরতে চাই সত্য জেনে, ও আমি আমার নয়
আপনারে আপনি রে মন, না জান ঠিকানা
- Sub Title: পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
- Sub Title: জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়
লীলা দেখে লাগে ভয়
- Sub Title: নৌকার উপর গঙ্গা বোঝায় ডাঙ্গায় বয়ে যায়
এই বেলা তোর মনের মানুষ চিনে সাধন কর
- Sub Title: মানুষ পলাইবে দেহ ছেড়ে পড়ে রবে শুধু ঘর
গোরা কি আইন আনিল নদীয়ায়
- Sub Title: এত জীবের সদ্ভাব নয়
আরবী ভাষায় বলে আল্লা ফারসীতে হয় খোদাতালা
- Sub Title: ফারসীতে হয় খোদাতালা
বাংলা
English 