“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোর প্রথম মনের মুকুল
মোর প্রথম মনের মুকুল
  • Sub Title: ঝরে গেল হায় মনে

মোর প্রথম মনের মুকুল
ঝরে গেল হায় মনে
মিলনের ক্ষণে

কপোতীর মিনতি কপোত শুনিল না,
উড়ে’ গেল গহন-বনে॥

দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো
আমারি কাননে ফুল কেন ঝ’রে যায় গো
জ্বলিল প্রদীপ সকলেরি ঘরে হায়
নিভে গেল মোর দীপ
গোধূলি লগনে॥

বিফল অভিমানে কাঁদে ফুলমালা কণ্ঠ জড়ায়ে
কাঁদি ধূলি-পথে একা ছিন্ন-লতার প্রায় লুটায়ে লুটায়ে।

দারুণ তিয়াসে এসে সাগর-মুখে
ঢলিয়া পড়িনু হায় বালুকারি বুকে
ধোঁয়ারে মেঘ ভাবি’ ভুলিনু চাতকী
জ্বলিয়া মরি গো বিরহ-দহনে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বসন্ত এলো এলো এলো রে
বসন্ত এলো এলো এলো রে

বসন্ত এলো এলো এলো রে

  • Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে
আই লো আই সতীন-রা
আই লো আই সতীন-রা

আই লো আই সতীন-রা

  • Sub Title: এ আম খেলে হবে ছেলে ঘুচবে সকল দায়॥
এ বাসি বাসরে আসিলে কে গো
এ বাসি বাসরে আসিলে কে গো

এ বাসি বাসরে আসিলে কে গো

  • Sub Title: কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে
গান ভুলে যাই মুখ পানে চাই
গান ভুলে যাই মুখ পানে চাই

গান ভুলে যাই মুখ পানে চাই

  • Sub Title: তব নয়ন পানে চাহি কন্ঠের সুর কাঁপে থরথর হে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন