“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কল্‌মা শাহাদাতে আছে খোদার জ্যোতি
কল্‌মা শাহাদাতে আছে খোদার জ্যোতি
  • Sub Title: ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি॥

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি॥
ঐ কলমা জপে যে ঘুমের আগে

ঐ কলমা জপিয়া যে প্রভাতে জাগে,
দুখের সংসার যার সুখময় হয়, তা’র —
তার মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি॥

হরদম জপে মনে কলমা যে জন
খোদায়ী তত্ত্ব তা’র রহে না গোপন
দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ
আল্লার রাহে তার রহে মতি।
সদা আল্লার রাহে তার রহে মতি॥

এসমে আজম হতে কদর ইহার
পায় ঘরে ব’সে খোদা রসুলের দিদার
তাহারি হৃদয়াকাশে সাত বেহেশত নাচে
আল্লার আরশে হয় আখেরে গতি।
তার আল্লার আরশে হয় আখেরে গতি।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তুমি সুন্দর কপট হে নাথ
তুমি সুন্দর কপট হে নাথ

তুমি সুন্দর কপট হে নাথ

  • Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
ওগো সুন্দর আমার
ওগো সুন্দর আমার

ওগো সুন্দর আমার

  • Sub Title: সুন্দর আমার এ কী দিলে উপহার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন