“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা
প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা
  • Sub Title: বাবার চেয়ে মামা

প্রিয়ার চেয়ে শালি ভালো,
বাবার চেয়ে মামা।
ডাইনের চেয়ে ডুগি ভালো

অর্থাৎ কিনা বামা।।

একশালা-সে দোশালা আচ্ছা,
চণ্ডুর চেয়ে গাঁজা,
‘তেনার’ চেয়ে ভালো ‘তেনার’
হাত দিয়ে পান সাজা,
ধাক্কার চেয়ে গুঁতো ভালো
উকোর চেয়ে ঝামা।।

টিকির চেয়ে বেণি ভালো,
ধুতির চেয়ে শাড়ি,
পাঁঠার চেয়ে মুরগি ভালো,
থানার চেয়ে ফাঁড়ি,
ঠুঁটোর চেয়ে নুলো ভালো,
প্যান্ট চেয়ে পায়জামা।।

পেয়াদার চেয়ে যম ভালো ভাই,
শালের চেয়ে বাঁশ,
দাড়ির চেয়ে গুম্ফ ভালো
আঁটির চেয়ে শাঁস,
ছেলের চেয়ে ছালা ভালো,
পেতের চেয়ে ধামা।।

পাকার চেয়ে কাঁচা ভালো,
কালোর চেয়ে ফর্সা,
পেতনির চেয়ে ভূত ভালো ভাই
ছাড়বার থেকে ভরসা।
ঝগড়ার চেয়ে রগ্‌ড়া ভালো,
কাল্লুর চেয়ে গামা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

লীলাবালি

  • Sub Title: বড় যুবতী সই মোর
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে

ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে

  • Sub Title: উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন