“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
  • Sub Title: সুন্দর শ্যাম হে

মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
সুন্দর শ্যাম হে,
আমি মরিতে চাহি ঝরি তব চরণে

সুন্দর শ্যাম হে।
ওগো সুন্দর শ্যাম হে॥

মোর ক্ষণিক এ জীবন নিশি শেষে
প্রিয় ঝ’রে যাব গো স্রোতে ভেসে
বঁধু কাছে এসে ছুয়ো ভালবেসে
জাগায়ো প্রেম-মধু গোপন মনে
সুন্দর শ্যাম হে॥

তব সরস পরশ দিয়ে মনোহর
মোর এ তনু রঙে রসে পূর্ণ করো
আমি তোমার বুকে রবো পরম সুখে
ঝরিব প্রিয়, চাহি’ তব নয়নে
সুন্দর শ্যাম হে॥

মোর বিদায় বেলা ঘনায়ে আসে
মোর প্রাণ কাদেঁ মিলন-পিয়াসে
এই বিরহ মম ওগো প্রিয়তম,
মিটিবে সে কোন শুভ লগনে,
সুন্দর শ্যাম হে॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বীরদল আগে চল
বীরদল আগে চল

বীরদল আগে চল

  • Sub Title: কাঁপাইয়া পদভারে ধরণি টলমল
বন-বিহঙ্গ! যাও রে উড়ে
বন-বিহঙ্গ! যাও রে উড়ে

বন-বিহঙ্গ! যাও রে উড়ে

  • Sub Title: দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন