“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বৈকালী সুরে গাও চৈতালি গান
বৈকালী সুরে গাও চৈতালি গান
  • Sub Title: বসন্ত হয় অবসান

বৈকালী সুরে গাও চৈতালি গান,
বসন্ত হয় অবসান।
নহ্বতে বাজে সকরুণ মূলতান॥

নীরব আনমনা পিক চেয়ে আছে দূরে অনিমিখ
ধূলি-ধূসর হলো দিক আসে বৈশাখ অভিযান॥

চম্পা-মালা বিমলিন, লুটায় ফুল-ঝরা বন-বীথিকায়
ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু-যৌবন দেবতার পায়।

অনন্ত বিরহ-ব্যথায় ক্ষণিকের মিলন হেথায়
ফিরে নাহি আসে যাহা যায়-নিমেষের মধুতর তান॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
বাজায়ে কাচের চুড়ি
বাজায়ে কাচের চুড়ি

বাজায়ে কাচের চুড়ি

  • Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
ঢলঢল তব নয়ন-কমল
ঢলঢল তব নয়ন-কমল

ঢলঢল তব নয়ন-কমল

  • Sub Title: কাজল তোমারেই সাজে
পোহাল পোহাল নিশি খোল গো আঁখি
পোহাল পোহাল নিশি খোল গো আঁখি

পোহাল পোহাল নিশি খোল গো আঁখি

  • Sub Title: কুঞ্জ-দুয়ারে তব গাহিছে ডাকিছে পাখী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন