“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি মনে মনে লাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী
  • Sub Title: আজি বনে বনে জাগে হোরী

আজি মনে মনে লাগে হোরী
আজি বনে বনে জাগে হোরী।।
ঝাঁঝর করতাল খরতালে বাজে

বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
প্রেম-উল্লাসে শ্যামল গোরী।।

কদম্ব তমাল রঙে লালে লাল
লাল হলো কৃষ্ঞ ভ্রমর ভ্রমরী
রঙের উজান চলে কালো যমুনা-জলে
আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী।।

মোর হৃদি-বৃন্দাবন যেন রাঙে
রাধা শ্যাম-যুগল চরণ-রাগে
ও চরণ-ধূলি যেন ফাগ হ’য়ে নিশিদিন
অন্তরে পড়ে মোর ঝরি’।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অম্বরে মেঘে মৃদঙ বাজে
অম্বরে মেঘে মৃদঙ বাজে

অম্বরে মেঘে মৃদঙ বাজে

  • Sub Title: লাগল মাতন ঝড়ের নাচন ডালে ডালে॥
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

  • Sub Title: কী হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি এই মানুষ-মেষ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন