মোর প্রিয়া হবে, এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।
কণ্ঠে তোমার পরাব বালিকাহংস- সারির দুলানো মালিকা,
বিজলি-জরিন ফিতায় বাঁধিব মেঘ-রং এলোচুল।।জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়।আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব লো প্রিয়া,
তোমারে ঘিরিয়া গাহিবে আবার কবিতার বুলবুল।।[এই গানটির সাথে গুল-বাগিচা (১৯৪০) নাটিকা’র ৪নং গানটির শিরোনাম এক থাকলেও ভেতরের কথা ভিন্ন।]
মোর প্রিয়া হবে এসো রাণী
- Sub Title: কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 5
বাউল গান এর নতুন প্রবন্ধ
হায়রে পাগল মনা
- Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না
আইও পরানের ধন
- Sub Title: আইও নিরলে জলের ঘাটে
সাদা সোহাগিনী ফকির সাধে কেউ কি হয়
- Sub Title: তবে কেন কেহ কেহ বেদাত সেদাত কয়
ঐ শোনো সখী বন্ধের বাঁশি বাজল গো রাধা বলে
- Sub Title: কলসী নিয়ে আয় গো তোরা কে যাবে যমুনার জলে
আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে
- Sub Title: আলোক-পিয়াসী যারা আছে আঁখি তুলে
আমি চাইয়া দেখতে যে পাই
- Sub Title: গৌর আমার শঙ্খ গো সারি
পিও শারাব পিও
- Sub Title: তোরে দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে
আমার রাত পোহালো শারদ প্রাতে
- Sub Title: বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো
- Sub Title: ঘাটেই বসে কাটাই বেলা আর কিছু তো চাই নি গো
ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়
- Sub Title: কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়
পাষাণ মন তোর গইয়া যায় রে দিন
- Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
নিশীথ হয়ে আসে ভোর
- Sub Title: বিদায় দেহ প্রিয় মোর
বাংলা
English 
Comments