এ নহে বিলাস বন্ধু, ফুটেছি জলে কমল।
এ যে ব্যথা-রাঙা হৃদয় আঁখি-জলে টলমল।।
কমল মৃণাল-দেহ ভরেছে কন্টক-ঘায়,শরণ লয়েছি গো তাই শীতল দীঘির জল।।
ডুবেছি আজ কালো জলে কত যে জ্বালা সয়ে
শত ব্যথা ক্ষত লয়ে হইয়াছি শতদল।।আমার বুকের কাঁদন তুমি বলো ফুল-বাস,
ফিরে যাও, ফেলো না গো শ্বাস
দখিনা বায়ু চপল।।ফোটে যে কোন্ ক্ষত-মুখে
কবি রে তোর গীত সুর,
সে ক্ষত দেখিল না কেউ,
দেখিল তোরে কেবল।।
এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল
- Sub Title: এ যে ব্যথা-রাঙা হৃদয় আঁখি-জলে টলমল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 74
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ কোন মায়ায় ফেলিলে আমায়
- Sub Title: চির জনমের স্বামী—
এল ঐ বনান্তে পাগল বসন্ত
- Sub Title: বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
- Sub Title: কালারে কালো কালিন্দী-কূলে
আমি ছন্দ ভুল চির-সুন্দরের
- Sub Title: আমি অপ্সরা-মায়া ধ্যান ভঙ্গের
মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়
- Sub Title: রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়
শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো
- Sub Title: শাশুড়ি কি হয় গো
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে
- Sub Title: দূর গগনে প্রিয় তিমির-পারে
বাজায়ে কাচের চুড়ি
- Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
বাগিচার বুলবুলি তুই
- Sub Title: দিসনে আজি দোল্
আজি গানে গানে ঢাকব আমার
- Sub Title: গভীর অভিমান
আঁচলে হংস-মিথুন আঁকা
- Sub Title: বলাকা-পেড়ে শাড়ি দুলায়ে
ওকে নাচের ঠমকে দাঁড়ালো থমকে সহসা চমকে পথে
- Sub Title: সহসা চমকে পথে
বাংলা
English 