“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে দুর্দিনের নেমেছে বাদল
যে দুর্দিনের নেমেছে বাদল
  • Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী

যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি’
ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী।।
মোদের পথের ইঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো-মেঘে,

মরু-পথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে,
মোদের মন্ত্রে গোরস্থানের আঁধারে ওঠে গো প্রাণ জেগে,
দীপ-শলাকার মতো মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চরি।।

নবজীবনের ‘ফোরাত’-কূলে গো কাঁদে ‘কারবালা’ তৃষ্ণাতুর,
ঊর্ধ্বে শোষণ-সূর্য, নিম্নে তপ্ত বালুকা ব্যথা-মরুর।
ঘিরিয়া য়ুরোপ- ‘এজিদের’ সেনা এপার ওপার নিকট দূর,
এরই মাঝে মোরা ‘আব্বাস’ সম পানি আনি প্রাণ পণ করি’।।
যখন জালিম্ ‘ফেরাউন’ চাহে ‘মুসা’ ও সত্যে মারিতে ভাই,
নীল দরিয়ার মোরা তরঙ্গ, বন্যা আনিয়া তারে ডুবাই,
আজো ‘নমরুদ’ ‘ইব্রাহিমে’রে মারিতে চাহিছে সর্বদাই,
আনন্দ-দূত মোরা সে আগুনে ফোটাই পুষ্প-মঞ্জরী।।

ভরসার গান শুনাই আমরা ভয়ের ভূতের এই দেশে,
জরা-জীর্ণেরে যৌবন দিয়া সাজাই নবীন বর-বেশে।
মোদের আশায় ঊষার রঙে গো রাতের অশ্রু যায় ভেসে,
মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিশীথ-শর্বরী।।

নূতন দিনের নব যাত্রীরা চলিবে বলিয়া এই পথে
বিছাইয়া যাই আমাদের প্রাণ, সুখ, দুখ, সব আজি হ’তে।
ভবিষ্যতের স্বাধীন-পতাকা উড়িবে যে দিন জয়-রথে
আমরা হাসিব দূর তারা-লোকে ওগো তোমাদের সুখ স্মরি’।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর
দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর

দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর

  • Sub Title: মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে
থাকিতে চরণ মরণে কি ভয়
থাকিতে চরণ মরণে কি ভয়

থাকিতে চরণ মরণে কি ভয়

  • Sub Title: মরণ-হরণ নিখিল-শরণ জয় শ্রীচরণ ভরসা
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

  • Sub Title: অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা-
ভীরু এ মনের কলি ফোটালে না কেন
ভীরু এ মনের কলি ফোটালে না কেন

ভীরু এ মনের কলি ফোটালে না কেন

  • Sub Title: জয় করে কেন নিলে না আমারে কেন তুমি গেলে চলি॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন