স্বদেশ আমার! জানি না তোমার
শুধিব মা কবে ঋণ।
দিনের পরে মা দিন চলে যায়,এলো না সে শুভদিন।।
খাই দাই আর আরামে ঘুমাই,
পাগলের যেন ব্যথা-বোধ নাই,
ললাট-লিখন বলিয়া এড়াই
ভীরুতা, শক্তি ক্ষীণ।
অভাগিনী তুমি, সন্তান তব
সমান ভাগ্যহীন।।কত শতাব্দী করেছি মা পাপ
মানুষেরে করি ঘৃণা
জানি মা মুক্তি পাব না তাহার
প্রায়শ্চিত্ত বিনা।স্বদেশ বলিতে বুঝেছি কেবল
দেশের পাহাড় মাটি বায়ু জল,
দেশের মানুষে ঘৃণা করি
চাই করিতে দেশ স্বাধীন।
যত যেতে চাই তত পথে তাই
হই মা ধূলি-বিলীন।।ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া
রেখেছি যাদেরে চরণে দাবিয়া
তাদের চরণ-ধূলি মাখি যদি
আসিবে সে শুভদিন।
নূতন আলোকে জাগিবে পুলকে
জননী ব্যথা-মলিন।।
স্বদেশ আমার! জানি না তোমার
- Sub Title: শুধিব মা কবে ঋণ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা নূতন প্রাণের চর হা হা
- Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা
তুমি বা কার কে বা তোমার এই সংসারে - ভব সংসার
- Sub Title: মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে
কী আইন আনিল নবি
- Sub Title: রেজাবন্দি সালাত জাকাত
সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো
- Sub Title: এই বেলা মানে-মানে ফেরো ফেরো
খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়
- Sub Title: চলিতে নারি পথে দাঁড়ায়ে নিরুপায়
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
- Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
মাইয়া সামান্য তো নয়, মাইয়াতে উৎপত্তি সৃষ্টি
- Sub Title: মাইয়াতে উৎপত্তি প্ৰলয় ধু
হুজুরের নামাজ এমনি ধারা
- Sub Title: ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই
হায় দুঃখ উঠে জ্বলিয়া
- Sub Title: মুসলিমের পুত্রধন
ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা বেলা বয়ে যায়
- Sub Title: কৃষক মজুর জেলে তাঁতি আয় রে সবাই আয়
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি
- Sub Title: নমি তাঁরে আমি- নমি নমি
ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
- Sub Title: আজ নবীন প্রাণের বসন্তে
বাংলা
English 
Comments