“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা
চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা
  • Sub Title: রঙ-পরীদের সঙ্গিনী তুই

চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা।।
রঙ-পরীদের সঙ্গিনী তুই,
অঙ্গে চাঁদের রূপ-শিখা।।

ঊষর ধরায় আস্‌লি ভুলে
তুষার দেশের রঙ্গিণী,
হিমেল দেশের চন্দ্রিকা তুই
শীত-শেষের বাসন্তিকা।।

চাঁদের আলো চুরি করে
আনলি তুই মুঠি ভরে,
দিলাম চন্দ্র-মল্লিকা নাম,
তাই তোরে আদর করে।

ভঙ্গিমা তোর গরব-ভরা,
রঙ্গিমা তোর হৃদয়-হরা,
ফুলের দলে ফুলরানি তুই
তোরেই দিলাম জয়টিকা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি ডাকছি কাতরে
আমি ডাকছি কাতরে

আমি ডাকছি কাতরে

  • Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
চোখের নেশার ভালোবাসা
চোখের নেশার ভালোবাসা

চোখের নেশার ভালোবাসা

  • Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না

বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না

  • Sub Title: মম মন বুঝে দেখে মনে মনে- মনে রেখো কোরো করুণা
দূরদেশী সেই রাখাল ছেলে
দূরদেশী সেই রাখাল ছেলে

দূরদেশী সেই রাখাল ছেলে

  • Sub Title: আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে
আজি যে রজনী যায়
আজি যে রজনী যায়

আজি যে রজনী যায়

  • Sub Title: নয়নের জল ঝরিছে বিফল নয়নে
ঝরা ফুল দলে কে অতিথি
ঝরা ফুল দলে কে অতিথি

ঝরা ফুল দলে কে অতিথি

  • Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন