“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
  • Sub Title: দেখছি একি ভুল

ওগো ফুলের মতন ফুল্ল মুখে
দেখছি একি ভুল।
হাসির বদল দোলে সেথায়

অশ্রুকণার দুল॥

রোদের দাহে বালুচরে
মরা নদী কেঁদে মরে
গাইতে এসে কাঁদছে ব’সে
বাণ-বেঁধা বুলবুল॥

ভোর-গগনে পূর্ণ চাঁদের
এমনি মলিন মুখ,
ঝড়ের কোলে এমনি দোলে
প্রদীপ-শিখার বুক।

ম্লান-মাধুরী মালার ফুলে
এমনি নীরব কান্না দোলে,
করুণ তুমি বিসর্জনের
দেবীর সমতুল॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

রঙ্গিলা আপনি রাধা
রঙ্গিলা আপনি রাধা

রঙ্গিলা আপনি রাধা

  • Sub Title: (হরি) তারে হোরির রঙ দিও না
দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা
দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা

দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা

  • Sub Title: মধু-মাধবী সুরে চৈত্র-পূর্ণিমা রাতে বাজো বেণুকা॥
কন্যার পায়ের নূপুর বাজে রে
কন্যার পায়ের নূপুর বাজে রে

কন্যার পায়ের নূপুর বাজে রে

  • Sub Title: রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে
ঊষা এল চুপি চুপি
ঊষা এল চুপি চুপি

ঊষা এল চুপি চুপি

  • Sub Title: চাহে ভীরু নববধূ সম তরুণ অরুণ বুঝি জাগে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন