“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোর বুক-ভরা ছিল আশা
মোর বুক-ভরা ছিল আশা
  • Sub Title: ছিল প্রাণ-ভরা ভালোবাসা

মোর বুক-ভরা ছিল আশা
ছিল প্রাণ-ভরা ভালোবাসা।
হায় আসিল সে যবে কাছে

মোর মুখে সরিল না ভাষা।।

আমি পেয়েছিনু তায় একা,
তার চোখে ছিল প্রেম-লেখা,
তবু বলিতে নারিনু, প্রাণে
মোর কাঁদিছে কোন দুরাশা।।

আমি পান না করিনু বারি
এসে ভরা সরসীর তীরে,
হায় আমার মতন ‘শহিদ’
কেহ দেখেছে কোথাও কি রে?
এই তৃষ্ণা-কাতর বুকে ছিল
মরুভূমির পিপাসা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আকাশে ভোরের তারা মুখ পানে
আকাশে ভোরের তারা মুখ পানে

আকাশে ভোরের তারা মুখ পানে

  • Sub Title: ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে পা’র কাছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন