“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পরান হরিয়া ছিলে পাশরিয়া
পরান হরিয়া ছিলে পাশরিয়া
  • Sub Title: কেমনে প্রিয়া আনন্দে!

পুরুষ: পরান হরিয়া ছিলে পাশরিয়া
কেমনে প্রিয়া আনন্দে!
স্ত্রী: হায় ছিনু কি যেন স্বপনে মগ্না

পুরুষ: হায় আজি হবে কি এ কণ্ঠ-লগ্না?
স্ত্রী: না, না।
পুরুষ: হায় ফুল ফুটবে নাকি এ বসন্তে!
স্ত্রী: না- না-
উভয়ে: হায় বাঁশরি বাজে ব্যাকুল ছন্দে,
ফুল জাগানো হাওয়ার সাথে।
পুরুষ: মালঞ্চে পাপিয়া উঠিছে ডাকয়িা
স্ত্রী: বিরহিণী হিয়া উঠিছে কাঁপিয়া,
পুরুষ: হৃদয় চাপিয়া থেকো না আর
খোল গো মনের দ্বার
স্ত্রী: মুখে আসে না বুকের ভাষা,
ওগো কেমনে জানাই ভালোবাসা
পুরুষ: প্রেমের দরিয়া ওঠে উছলিয়া
স্ত্রী: কে করে সে-প্রেমের আশা
পুরুষ: চাও- চাও-
স্ত্রী: যাও- যাও-
উভয়ে: খেলিব দুজনে মানে অভিমানে
এমনি মধুর দ্বন্দ্বে (হায়)।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

রঙ্গিলা আপনি রাধা
রঙ্গিলা আপনি রাধা

রঙ্গিলা আপনি রাধা

  • Sub Title: (হরি) তারে হোরির রঙ দিও না
আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ
আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ

আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ

  • Sub Title: শূন্য গগনে আজো নিরাশায় আকাশে করি বিলাপ
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে

আমিনা-দুলাল নাচে হালিমার কোলে

  • Sub Title: তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন