মধুকর মঞ্জির বাজে বাজে
গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে।
মৃদুল দোদুল নৃত্যেবন শবরী মাতে কুঞ্জবনে॥
বাজাইছে সমীর দখিনা
পল্লবে মর্মর বীণা,
বনভুমি ধ্যান–আসীনা
সাজিল রাঙা কিশলয়–বসনে
গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে॥ধূলি ধূসর প্রান্তর
প’রেছিল গৈরিক সন্ন্যাস–সাজ
নব–দূর্বাদল শ্যাম
হলো আনন্দে আজ।লতিকা–বিতানে ওঠে ডাকি’
মুহু মুহু ঘুমহারা পাখী,
নব নীল অঞ্জন মাখি’
উদাসী আকাশ হাসে চাঁদের সনে
গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে॥
মধুকর মঞ্জির বাজে
- Sub Title: গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 142
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে
- Sub Title: তা’রি আশায় গানের ভেলা ভাসাই পারাবারে
পদ্মদীঘির ধারে ঐ
- Sub Title: সখি লো কমল-দীঘির ধারে
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা
- Sub Title: ভারতের দুই আঁখি-তারা
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে
- Sub Title: এই কি তোমার আশা?
মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে
- Sub Title: বিধূর মধুর স্বরেকে এলো কে এলো সহসা॥
অচেনা সুরে অজানা পথিক
- Sub Title: নিতি গেয়ে যায় করুণ গীতি
দশ হাতে ঐ দশ দিকে মা
- Sub Title: ছড়িয়ে এল আনন্দ
আসিয়া কাছে গেলে ফিরে
- Sub Title: কেন আসিয়া কাছে গেলে ফিরে॥
ভুলে যেও, ভুলে যেও
- Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে
অরুন-রাঙা গোলাপ-কলি
- Sub Title: কে নিবি সহেলি আয়
শ্মশানে জাগিছে শ্যামা
- Sub Title: অন্তিমে সন্তানে নিতে কোলে
নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই
- Sub Title: তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
বাংলা
English