তোরা সব জয়ধ্বনি কর্! তোরা সব জয়ধ্বনি কর্!!
ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর্!তোরা সব জয়ধ্বনি কর্!!
আসছে এবার অনাগত প্রলয়-নেশায় নৃত্য-পাগল,
সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
মৃত্যু-গহন অন্ধ-কূপে
মহাকালের চণ্ড-রূপে
বজ্র-শিখার মশাল জ্বেলে আস্ছে ভয়ঙ্কর-
ওরে ওই হাস্ছে ভয়ংকর!
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়,
সর্বনাশী জ্বালা-মুখী ধূমকেতু তার চামর দুলায়!
বিশ্বপাতার বক্ষ-কোলে
রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল্ দোলে!
অট্টরোলের, হট্টগোলে স্তব্ধ চরাচর-
ওরে ঐ স্তব্ধ চরাচর!
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!দ্বাদশ রবির বহ্নি-জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়,
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়!
বিন্দু তাহার নয়ন-জলে
সপ্ত মহাসিন্ধু দোলে কপোল-তলে!
বিশ্ব-মায়ের আসন তারই বিপুল বাহুর ‘পর-
হাঁকে ঐ ‘জয় প্রলয়ংকর!’
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!মাভৈঃ, মাভৈঃ! জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে,
জরায়-মরা মুমূর্ষুদের প্রাণ-লুকানো ঐ বিনাশে।।এবার মহা-নিশার শেষে
আসবে ঊষা অরুণ হেসে তরুণ বেশে!
দিগম্বরের জটায় লুটায় শিশু-চাঁদের কর,
আলো তার ভরবে এবার ঘর!
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!ঐ সে মহাকাল-সারথি রক্ত-তড়িত চাবুক হানে,
রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন বজ্র-গানে ঝড়-তুফানে!
ক্ষুরের দাপট তারায় লেগে উক্কা ছুটায় নীল খিলানে-
গগন-তলের নীল খিলানে।
অন্ধ কারার বন্ধ কুপে
দেব্তা বাঁধা যজ্ঞ-যুপে পাষাণ-স্তূপে!
এই তো রে তাঁর আসার সময় ঐ রথ-ঘর্ঘর-
শোনা যায় ঐ রথ-ঘর্ঘর!
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!ধ্বংস দেখে ভয় কেন তোর?- প্রলয় নূতন সৃজন বেদন,
আসছে নবীন- জীবন-হারা অ-সুন্দরে করতে ছেদন!
তাই সে এমন কেশে বেশে
প্রলয় বয়েও আসছে হেসে- মধুর হেসে!
ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!ঐ ভাঙা-গড় খেলা যে তার কিসের তবে ডর?
তোরা সব জয়ধ্বনি কর্!- বধূরা প্রদীপ তুলে ধর্।
ভয়ঙ্করের বেশে এবার ঐ আসে সুন্দর!-
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!![রাগমালা (মালকৌষ-ভৈরব-মেঘ-বসন্ত-হিন্দোল-শ্রীপঞ্চম নটনারায়ণ)]
তোরা সব জয়ধ্বনি কর
- Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা চাষ করি আনন্দে
- Sub Title: মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে
ধন্য নদীয়ায় উদয় হইল গৌর নিতাই
- Sub Title: এমন মধুমাখা নামের ধ্বনি আর কর্ণে শুনি নাই চি
গুরু যার কাণ্ডারী ভবে
- Sub Title: সেই অনায়াসে হবে পার
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
- Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
কি সুখে রহিয়াছো বন্ধুরে
- Sub Title: বন্ধু-আমায় পাশরিয়া ধু
ভজ ওরে মন শ্ৰীকৃষ্ণ চৈতন্য
- Sub Title: নিত্যানন্দ রায়
হক নাম বল রসনা
- Sub Title: যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা
ফণীর ফণায় জ্বলে মণি
- Sub Title: কে নিবি তাহারে আয়
মনের মানুষ অতি ধারে
- Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে
- Sub Title: শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে
মন এখনো সাধ আছে
- Sub Title: আল ঠেলা বলে
যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো
- Sub Title: নবিজির দরশন বিনা
বাংলা
English 
Comments