থাক সুন্দর ভুল আমার
ছলনা-মধুর তব মন।
ভুল করে তুমি ‘ভালোবাসি’ বলেদিও গো ভুলের হরষণ।।
মরীচিকা থাক, না থাকুক জল
ভোলাবে তৃষ্ণা সেই মায়া-ছল,
তাহারি আশায় আজও বাঁচি হায়,
মরুভুমে ধাই অনুখন।।রাঙা রামধনু বৃষ্টির শেষে
জানি জানি প্রিয়, সত্য নহে সে,
নিমেষে উঠিয়া সে মেশে
তবু রেঙে ওঠে এ গগন।।প্রভাত ভাবিয়া কাক-জ্যোৎস্নায়
জাগিয়া যেমন পাখি গান গায়
তেমনই পরান গেয়ে যাক গান
হোক সে অকাল-জাগরণ।।
থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন
- Sub Title: ছলনা-মধুর তব মন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
শুন ওরে মন বলি রে তোরে
- Sub Title: হরি হরি বল বদন ভরে
আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি, তাই ভোরে উঠেছি
- Sub Title: আজ শুনতে পাব প্রথম আলোর বাণী তাই বাইরে ছুটেছি
রাধার প্রেমসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে
- Sub Title: প্ৰেমরসের খেলা ধু
লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই
- Sub Title: দেখ নারে মন দেখতে যার
পাগলের প্রেমবাজারে গেলে
- Sub Title: কেউ আর ফিরে না
ভুল করে কোন ফুল-বিতানে
- Sub Title: গানের পাখি পথ হারালি
সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়
- Sub Title: হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
- Sub Title: কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ
জলে স্থলে ফুল-বাগিচা ভাই
- Sub Title: এমনি আর দেখি নাই
এবার এল সময় রে তোর শুকনো-পাতা-ঝরা
- Sub Title: যায় বেলা যায় রৌদ্র হল খরা
সখী উপায় বল না পিরিতি বাড়াইয়া
- Sub Title: সাধে সাধে পিরিত করি এখন তারে পাই না
দেখ চেয়ে দেখ, তোরা জগতের উৎসব
- Sub Title: শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব
বাংলা
English 
Comments