“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দাও শৌর্য দাও ধৈর্য্য
দাও শৌর্য দাও ধৈর্য্য
  • Sub Title: দাও প্রাণ

দাও শৌর্য,দাও ধৈর্য্য হে উদার নাথ
দাও প্রাণ।
দাও অমৃত মৃত-জনে

দাও ভীত-চিত জনে শক্তি অপরিমাণ।
হে সর্বশক্তিমান।।

দাও স্বাস্থ্য দাও আয়ু
স্বচ্ছ আলো মুক্ত বায়ু,
দাও চিত্ত অ-নিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান
হে সর্বশক্তিমান।।

দাও দেহে দিব্যকান্তি
দাও গেহে নিত্য শান্তি,
দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ।
হে সর্বশক্তিমান।।

ভীতি-নিষেধের ঊর্ধে স্থির
রহি যেন চির-উন্নত শির,
যাহা চাই যেন জয় করে পাই
গ্রহণ না করি দান
হে সর্বশক্তিমান।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দেখে যা তোরা নদিয়ায়
দেখে যা তোরা নদিয়ায়

দেখে যা তোরা নদিয়ায়

  • Sub Title: গোরার রূপে এল ব্রজের শ্যামরায়
আসল যখন ফুলের ফাগুন
আসল যখন ফুলের ফাগুন

আসল যখন ফুলের ফাগুন

  • Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥
চিকন কালো বেদের কুমার
চিকন কালো বেদের কুমার

চিকন কালো বেদের কুমার

  • Sub Title: কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
মন জপ নাম শ্রীরঘুপতি
মন জপ নাম শ্রীরঘুপতি

মন জপ নাম শ্রীরঘুপতি

  • Sub Title: সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন