“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
  • Sub Title: আমি জলের কুমুদিনী ঝরিব জলে

জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ।
আমি জলের কুমুদিনী ঝরিব জলে
তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ।।

আমাদের মাঝে বঁধু বিরহ-বাতাস
চিরদিন ফেলে যাবে দীরঘ শ্বাস,
কভু পায় না বুকে, তবু মুখে মুখে
চাঁদ কুমুদীর নামে রটে অপবাদ।।

তুমি কত দূরে বঁধু, তবু বুকে এত মধু কেন উথলায়,
হাতের কাছে রহ রাতের চাঁদ মোর, ধরা নাহি যায়
তবু ছোঁয়া নাহি যায়।

মরুতৃষা লয়ে কাঁদে শূন্য হিয়া,
(তবু) সকলে বলে, আমি তোমারই প্রিয়া।
সেই কলঙ্ক-গৌরব সৌরভ দিল বুকে,
মধুর হল মোর বিরহ-বিষাদ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গোষ্ঠে আর যাব না মাগো
গোষ্ঠে আর যাব না মাগো

গোষ্ঠে আর যাব না মাগো

  • Sub Title: বলাই দাদার দয়া নাই প্রাণে
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

  • Sub Title: রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ
পুর্ব দিকে চেয়ে দেখ
পুর্ব দিকে চেয়ে দেখ

পুর্ব দিকে চেয়ে দেখ

  • Sub Title: জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন