দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী।
গাহিয়া সজল চোখেবেলা-শেষের রাগিণী॥
মিনতি-ভরা আঁখি
ওগো কে তুমি ঝড়েরি পাখি
(ওগো) কি দিয়ে জুড়াই ব্যথা
কেমনে কোথায় রাখি
কোন প্রিয় নামে ডাকি’
মান ভাঙাব মানিনী॥বুকে তোমায় রাখতে প্রিয়
চোখে আমার বারি ঝরে,
(ওগো) চোখে যদি রাখিতে চাই বু
কে উঠে ব্যথা ভ’রে।
যত দেখি তত হায়,
ওগো পিপাসা বাড়িয়া যায়
কে তুমি যাদুকরী
স্বপন-মরু-চারিণী॥
দাঁড়ালে দুয়ারে মোর
- Sub Title: কে তুমি ভিখারিনী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 161
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
জাগো শ্যামা জাগো শ্যামা
- Sub Title: আবার রণ-চণ্ডী সাজে
খেলে চঞ্চলা বরষা-বালিকা
- Sub Title: মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়
নিশীথ নিশীথ জাগি গোঁয়ানু রাতি
- Sub Title: জ্বলিয়া জ্বলিয়া নেভে শিয়রের বাতি
এ আঁখি-জল মোছো পিয়া
- Sub Title: ভোলো ভোলো আমারে
কে বলে গো তুমি আমার নাই
- Sub Title: তোমার গানে পরশ তব পাই॥
ঈদ মোবারক হো
- Sub Title: ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
একি অসীম পিয়াসা
- Sub Title: শত জনম গেল তবু মিটিল না
তোমার ফুলের মতন মন
- Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
আমার সকল আকাশ ভরলো
- Sub Title: আমার বন-ভবন ঘিরল মধুর কৃষ্ণ-মকরন্দে॥
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি
- Sub Title: গেয়েছিল এমনই সুরে একদা এক অতিথি
কি হবে জানিয়া বল কেন জল নয়নে
- Sub Title: তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে
বাংলা
English