“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রঙ্গিলা আপনি রাধা
রঙ্গিলা আপনি রাধা
  • Sub Title: (হরি) তারে হোরির রঙ দিও না

রঙ্গিলা আপনি রাধা
(হরি) তারে হোরির রঙ দিও না
ফাগুনের রাণীরে, শ্যাম,

আর ফাগে রাঙিয়ো না।।

রাঙা আবির রাঙা ঠোঁটে
গালে ফাগের লালী ফোটে,
রঙ-সায়রে নেয়ে উঠে
অঙ্গে ঝরে রঙের সোনা।।

অনুরাগ-রাঙা মনে
রঙের খেলা ক্ষণে ক্ষণে,
অন্তরে যার রঙের লীলা
(তারে) বাহিরের রঙ লাগিয়ো না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন