ইয়া আল্লাহ, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন।
শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলেমিন।
আমিন আল্লাহুম্মা আমিন।।(খোদা) মুষ্টিমেয় আরববাসী যে ঈমানের জোরে
তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় ক’রে
(খোদা) দাও সে ঈমান, সেই তরক্কী, দাও সে একিন।
খোদা দাও সে একিন।
আমিন আল্লাহুম্মা আমিন।।হায়! যে-জাতির খলিফা ওমর শাহানশাহ হয়ে
ছেঁড়া কাপড় প’রে গেলেন উপবাসী র’য়ে
আবার মোদের সেই ত্যাগ দাও, খোদা
ভোগ-বিলাসে মোদের জীবন ক’রো না মলিন।
আমিন আল্লাহুম্মা আমিন।।(খোদা) তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয়
তাই বিশ্বে হয়নি মোদের কভু পরাজয়
দাও সেই দিক্ষা শক্তি সেই ভক্তি দ্বিধাহীন।
আমিন আল্লাহুম্মা আমিন।।
ইয়া আল্লাহ তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন
- Sub Title: শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলেমিন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 15
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম
- Sub Title: চির-মনোরম চির মধুর
মুখে কেন নাহি বল আঁখিতে যে কথা কহো
- Sub Title: অন্তরে যদি চাহো মোরে
আমার শ্যামা মায়ের কোলে চড়ে
- Sub Title: জপি আমি শ্যামের নাম
হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল
- Sub Title: এনে দে এনে দে নইলে রাঁধব না বাঁধব না চুল
আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি
- Sub Title: কে মোর রাঙা অতিথি
ফিরে আয় ভাই গোঠে কানাই
- Sub Title: আর কত কাল রবি মথুরায়
তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে
- Sub Title: লয়ে ক্ষীর সর ননী
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
- Sub Title: বহু রাত্রি হল আর জাগাসনে মায়॥
ফুল-কিশোরী! জাগো জাগো, নিশি ভোর
- Sub Title: দুয়ারে দখিন-হাওয়া
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
- Sub Title: আমার নবি মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়
মুসাফির! মোছ্ এ আঁখি-জল
- Sub Title: ফিরে চল্ আপনারে নিয়া
মদির স্বপনে মম বন-ভবনে
- Sub Title: জাগো চঞ্চলা বাসন্তিকা ওগো ক্ষণিকা
বাংলা
English 
Comments