“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি
  • Sub Title: নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে॥

তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি একলা বালুচরে
নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে॥
অনেক দূরে তরী বেয়ে আসে যদি কেউ,

আমার বুকে দুলে ওঠে উজান নদীর ঢেউ;
নয়ন মুছে চেয়ে দেখি সে গিয়েছে স’রে॥

আঁচল-ঢাকা ফুলগুলিও শুকায় বুকের তলে
ঘরে ফিরি গাগরি মোর ভ’রে নয়ন জলে।

বিদেশে তো যায় অনেকে আবার ফিরে আসে,
কপাল দোষে তুমি শুধু রইলে পরবাসে;
অধীর নদী রোদন বাজে বুকের পিঞ্জরে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পূর্ণ-অভিনন্দন
পূর্ণ-অভিনন্দন

পূর্ণ-অভিনন্দন

  • Sub Title: ভেদ করি পুন বন্ধ কারার অন্ধকারের পাষাণ-ফাঁদ!
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে

এল এল রে বৈশাখী ঝড় এল এল রে

  • Sub Title: ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর
ওগো ও আমার কালো
ওগো ও আমার কালো

ওগো ও আমার কালো

  • Sub Title: গহন বনে বুকের মাঝে জ্বালো তুমি জ্বালো
ফুলের জলসায় নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি

ফুলের জলসায় নীরব কেন কবি

  • Sub Title: ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
আজি ঘুম নহে নিশি জাগরণ
আজি ঘুম নহে নিশি জাগরণ

আজি ঘুম নহে নিশি জাগরণ

  • Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি
আমায় নহে গো ভালবাস শুধু
আমায় নহে গো ভালবাস শুধু

আমায় নহে গো ভালবাস শুধু

  • Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন