“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুসাফির! মোছ্ এ আঁখি-জল
মুসাফির! মোছ্ এ আঁখি-জল
  • Sub Title: ফিরে চল্ আপনারে নিয়া

মুছাফির! মোছ্ এ আঁখি-জল
ফিরে চল্ আপনারে নিয়া।
আপনি ফুটেছিল ফুল

গিয়াছে আপনি ঝরিয়া।।

রে পাগল! একি দুরাশা,
জলে তুই বাঁধিবি বাসা!
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষা-দরিয়া।।

বরষায় ফুটল না বকুল
পউষে ফুটবে কি সে ফুল,
এ পথে ঝরে সদা ভুল
নিরাশার কানন ভরিয়া।।

রে কবি, কতই দেয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি,
এল না তোর বনমালী
আধাঁর আজ তোরই দুনিয়া।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দুপুর বেলাতে একলা পথে
দুপুর বেলাতে একলা পথে

দুপুর বেলাতে একলা পথে

  • Sub Title: ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়
ফিরিয়া যদি সে আসে
ফিরিয়া যদি সে আসে

ফিরিয়া যদি সে আসে

  • Sub Title: আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে॥
আমরা পানের নেশার পাগল
আমরা পানের নেশার পাগল

আমরা পানের নেশার পাগল

  • Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
আসিয়া কাছে গেলে ফিরে
আসিয়া কাছে গেলে ফিরে

আসিয়া কাছে গেলে ফিরে

  • Sub Title: কেন আসিয়া কাছে গেলে ফিরে॥
খোদার প্রেমের শরাব পিয়ে
খোদার প্রেমের শরাব পিয়ে

খোদার প্রেমের শরাব পিয়ে

  • Sub Title: ছেড়ে’ মস্জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধ’রে (হায়)॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন