“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোথায় গেলি মাগো আমার
কোথায় গেলি মাগো আমার
  • Sub Title: খেলনা দিয়ে ভুলিয়ে রেখে

কোথায় গেলি মাগো আমার
খেলনা দিয়ে ভুলিয়ে রেখে
ক্লান্ত আমি খেলে খেলে

এ সংসারে ও-মা ধুলা মেখে॥

বলেছিলি সন্ধ্যা হ’লে
ধুলা মুছে নিবি কোলে
ও-মা ছেলেরে তুই গেলি ছ’লে
পাইনে সাড়া ডেকে ডেকে॥

এ কি খেলার পুতুল মাগো
দিয়েছিলি মন ভুলাতে
আধেক তাহার হারিয়ে গেছে
আধেক ভেঙে আছে হাতে।

এ পুতুলও লাগছে মা ভার
তোর পুতুল তুই নে গো এবার

এখন সন্ধ্যা হ’ল ও মা সন্ধ্যা হল নামলো আঁধার
ঘুমপাড়া মা আঁচল ঢেকে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে
নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে

নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে

  • Sub Title: শ্রবণে শুনিনি আহ্বান তব পবনে শুনেছি বনে বনে
এসো প্রিয় মন রাঙায়ে
এসো প্রিয় মন রাঙায়ে

এসো প্রিয় মন রাঙায়ে

  • Sub Title: মন মাধবী বন দুলায়ে দুলায়ে দুলায়ে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন