মোর মন ছুটে যায় দ্বাপর যুগে
দূর দ্বারকায় বৃন্দাবনে।
মোর মন হতে চায় ব্রজের রাখালখেলতে রাখাল-রাজার সনে।।
রূপ ধরে না বিশ্বে যাহার
দেখতে সাধ যায় কিশোর-রূপ তার,
কেমন মানায় নরের রূপে
অনন্ত সেই নারায়ণে।।সাজত কেমন শিখী-পাখা
বাজত কেমন নূপুর পায়ে,
থির কেমনে থাকত ধরা
নাচত যখন তমাল-ছায়ে।
মা যশোদা বাঁধত যখন
কাঁদত ভগবান কেমনে।।বাজাত সে বেণু যখন
উঠত না কি বিশ্ব কেঁপে,
ছড়িয়ে যেত সে সুর কোথায়
আকাশ গ্রহ তারা ছেপে।
রাধার সনে ছুটত না কি
পাগল নিখিল বাঁশির স্বনে।।তারে সাজত কেমন বন-মালায়
বিশ্ব যাহার অর্ঘ্য সাজায়;
যোগী-ঋষি পায় না ধ্যানে
গোপ-বালা কেমনে পায়।
তেমনি করে কালার প্রেমে
সব খোয়াব এই জীবনে।।
মোর মন ছুটে যায় দ্বাপর যুগে
- Sub Title: দূর দ্বারকায় বৃন্দাবনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
যেখানে রূপের প্রভা নয়ন-লোভ
- Sub Title: সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা
কৃতিকর্মার খেল কে বুঝতে পারে
- Sub Title: পারে
করুণার নিধি গউর, উদয় হইল
- Sub Title: বাঞ্ছা কল্পতরু হরিনামের জগৎ ভাসাইল চি
মন কেন উদাসে এই ফাগুন-বাতাসে
- Sub Title: (এই) ফাগুন-বাতাসে
কবরীতে ফুল শুকালো
- Sub Title: কাননের ফুল ফুটল বনে
জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার
- Sub Title: জ্ঞান আলোকে আঁধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার
রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
- Sub Title: কাজরী নাচিয়া চল পুরনারী হরষে
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
- Sub Title: বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে
ভুলব না ভুলব না বলি
- Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
চিনবে তারে এমন আছে কোন ধনি
- Sub Title: নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি
জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না
- Sub Title: ও তোর পদে ধরি বিনয় করি গো ওহে গো ললিতা সখী
ফুল ফুটিল বুগদাদে বুগদাদে
- Sub Title: ফুলের গন্ধ নিব বলে
বাংলা
English 
Comments