আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
কালারে কালো কালিন্দী-কূলে।
সে যে বাঁশরির তানে সকরুণ গানেডাকিল প্রেম-কদম্ব-মূলে।
তার সাগর-অতল ডাগর আঁখির কূলে
সে কী ঢেউ উঠিল দুলে।।সখি সে কী সকরুণ আঁখি লো
ভয় অনুরাগ-মাখামাখি লো,
তার অশ্রু-সজল আঁখি ছলছল
দূর মেঘপানে ডাকিল।।কেন কলস ভরিতে গেনু যমুনা-তীরে,
মোর কলাসির সাথে গেল ভাসি লাজ-কুল-মান আকুল নীরে।
কলসির জল মোর নয়নে ভরিয়া সই আসিনু ফিরে।।সখি লো, তোদের সে রাই নাই,
তোদের গোকুলের রাই গোকুলে নাই,
এ-কুলে নাই ও-কুলে নাই।
গোকুলের রাই গোকুলে নাই।সে যে হারাইয়া গেছে শ্যামের রূপে লো
নবীন নীরদে বিজলি-প্রায়।
সে রবি শশী সম ডুবিয়া গেছে লো
সুনীল রূপের গগন-গায়।।হরি-চন্দন-পঙ্কে লো সখি
শীতল করে দে জ্বালা,
দুলায়ে দে গলে বল্লভ-রূপী
শ্যাম পল্লব-মালা!
নীল কমল আর অপরাজিতার
শেজ্ পেতে দে লো কোমল বিথার,
পেতে দে শয্যা পেতে দে,
নীল শয্যা পেতে দে পেতে দে!
মোর শ্যামের স্মৃতির নীল শিখী-পাখা,
চূড়া বেঁধে কেশে গেঁথে দে!
পরাইয়া দে লো সখি
অঙ্গে নীলাম্বরী,
জড়াইয়া কালো বরণ
আমি যেন মরি।।
আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
- Sub Title: কালারে কালো কালিন্দী-কূলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে
- Sub Title: মন দিয়ে যে দেখি তোমায়
কে বুঝিতে পারে কুদরতি
- Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
শ্যামচাদ আমার মন নিল কাড়িয়া
- Sub Title: জলের ঘাটে গিয়েছিলাম জলের লাগিয়া
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা
- Sub Title: ভারতের দুই আঁখি-তারা
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
- Sub Title: বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ধু
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
- Sub Title: লক্ষ্মীরে হারারই যদি অলক্ষ্মীরে পাবই
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
- Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্ নে চটে ফেটে
বৃন্দাবনে এ কী বাঁশরি বাজে
- Sub Title: গোপিনী উন্মনা মন নাহি কাজে
গগনে গগনে ধায় হাঁকি
- Sub Title: বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
কৃষ্ণ ভজ না কোন্ কাজে দিন যায় রে
- Sub Title: তুমি আসার আশে রইলে রে মন ধু
শুন গো ললিতা সখী মরণ কালে
- Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
বাংলা
English 
Comments