দিল দোলা ওগো দিল দোলা
কোন্ দখিন হাওয়া গজল-গাওয়া
কুসুম-ছাওয়া বনে।ওঠে চমকি চমকি পরান ক্ষণে ক্ষণে॥
ফুল-বঁধুদের মধু যেচে’
বেড়ায় হিয়া নেচে’ নেচে’
দেখেছিলাম স্বপনে যায়
পেয়েছি তায় আজকে জাগরণে॥কুল ছাপিয়ে মন-তটিনী নটিনীর বেশে,
দুলে’ দুলে’ যায় ভেসে’।
বস-ভুষণ আজি শাসন নাহি মানে
খুশির তুফানে।আপনাকে কা’র পায়ে
দিতে চাহি বিলায়ে
চাহি কুঞ্জপথে ঝ’রে যেতে
ঝরা ফুলের সনে॥
দিল দোলা ওগো দিল দোলা
- Sub Title: কোন্ দখিন হাওয়া গজল-গাওয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
- Sub Title: গিরি–দরী বনে–মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥
কোথা চাঁদ আমার
- Sub Title: নিখিল ভুবন মোর ঘিরিল আঁধার
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
আজি বাদল ঝরে মোর একেলা
- Sub Title: হায় কী মনে পড়ে মন এমন করে
মেরো না আমারে আর নয়ন-বাণে
- Sub Title: কী জ্বালা ব্যাধের বাণে
ফুলে পুছিনু, বলো, বলো ওরে ফুল!
- Sub Title: কোথা পেলি এ সুরভি রূপ এ অতুল?”
নন্দন বন হতে কে গো ডাক মোরে
- Sub Title: ক্ষণে ক্ষণে ঘুম-হারা পাখী কেঁদে ওঠে করুন-গীতে
রাঙা মাটির পথে লো
- Sub Title: মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা
- Sub Title: মাগো তোমার রথ আনা ঐ রক্ত-সেনার রথে॥
মোর প্রথম মনের মুকুল
- Sub Title: ঝরে গেল হায় মনে
আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল
- Sub Title: মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান
বাংলা
English 
Comments