“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
  • Sub Title: নীল শালুকের ভেলা

ঝিলের জলে কে ভাসালো
নীল শালুকের ভেলা
মেঘলা সকাল বেলা।

বেণু বনে কে খেলে রে
পাতা ঝরার খেলা।

কাজল বরণ পল্লী মেয়ে
বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,
ব’সে দিঘীর ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা॥

দুলিয়ে কেয়া ফুলের বেনী
শাপ্লা মালা পরে
খেলতে এলো মেঘ-পরীরা
ঘুম্তী নদীর চরে।

বিজ্লিতে কে দূর বিমানে,
সোনার চুড়ির ঝিলিক্ হানে,
বনে বনে কে বসালো
যুঁই-চামেলির মেলা॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সাত ভাই চম্পা জাগো রে
সাত ভাই চম্পা জাগো রে

সাত ভাই চম্পা জাগো রে

  • Sub Title: ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে
চিরদিন কাহারো সমান নাহি যায়
চিরদিন কাহারো সমান নাহি যায়

চিরদিন কাহারো সমান নাহি যায়

  • Sub Title: আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন