“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে
কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে
  • Sub Title: বিদায় দেহ প্রিয় মোর

নিশীথ হয়ে আসে ভোর
বিদায় দেহ প্রিয় মোর।
রজনিগন্ধার বনে হের

গুঞ্জরিছে ভ্রমর।।
হের ঐ তন্দ্রা-ঢুলু ঢুল
জড়ায়ে হাতে এলো চুল,
বধূ যায় সিনান-ঘাটে
পথে লুটায় বসন আকুল।।
খোল খোল বাহুর মালা,
মোছ মোছ প্রিয়া আঁখি।
শোন কুঞ্জ-দ্বারে তব কুহু
মুহুমুহু ওঠে ডাকি।।
হের লো, শিয়রে তব
প্রদীপ হয়ে এল ম্লান,
দাঁড়াল রাঙা উষা ঐ
রঙের সাগরে করি ম্লান
আকাশ-অলিন্দে কাঁদে
পাণ্ডুর-কপোল শশী,
শুকতারা নিবু-নিবু ঐ
মলয়া ওঠে উছসি।
কাঁদে রাতের আঁধার
মোর বুকে মুখ রাখি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়

  • Sub Title: খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন