কেন দিলে এ কাঁটা
যদি গো কুসুম দিলে
ফুটিত না কি কমলও কাঁটা না বিঁধিলে।।
কেন এ আঁখি-কূলে
বিধুর অশ্রু দুলে,
কেন দিলে এ হৃদি
যদি না হৃদয় মিলে।।শীতন মেঘ-নীরে
ডাকিয়া চাতকীরে
নীর ঢালিতে শিরে
বাজ কেন হানিলে।।যদি ফুটালে মুকুল
কেন শুকাইলে ফুল,
কেন কলঙ্ক-টিপে
চাঁদের ভুরু ভাঙিলে।।কেন কামনা-ফাঁদে
রূপ-পিপাসা কাঁদে
শোভিত না কি কপোল
ও কালো তিল নহিলে।।কাঁটা-নিকুঞ্জে কবি
এঁকে যা সুখের ছবি,
নিজে তুই গোপন র’বি
তোরি আঁখির সলিলে।।
কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
- Sub Title: যদি গো কুসুম দিলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 117
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
- Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে
যৌবন-সিন্ধু টলমল টলমল
- Sub Title: প্রেমের ইন্দু আকাশে ঝলমল
মধুর আরতি তব বিশ্ব সভাতে
- Sub Title: নিত্য হেরি নাথ সন্ধ্যায় প্রভাতে
দুরন্ত বায়ু পুরবইয়াঁ
- Sub Title: বহে অধীর আনন্দে
ভাঙা মন আর জোড়া নাহি যায়
- Sub Title: ঝরা ফুল আর ফেরে না শাখায়
বিরহের অশ্রু-সায়রে বেদনার শতদল
- Sub Title: উদাসী অশান্ত বায়ে টলে টলমল টলমল॥
কেমনে হইব পার
- Sub Title: হে প্রিয় তোমার আমার মাঝে এ
মমতাজ মমতাজ তোমার তাজমহল
- Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম ফিরদৌসের একমুঠো প্রেম
তোমার ফুলের মতন মন
- Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
- Sub Title: যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই॥
মদিনায় যাবি কে আয় আয়
- Sub Title: উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহারে দরওয়াজায়
ঘন গগন ঘিরিল ঘন ঘোর
- Sub Title: শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্॥
বাংলা
English