“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
  • Sub Title: খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদী।
খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি।।
গোপনে চৈতী হাওয়ায় গুল্-বাগিচায় পাঠালে লিপি,

দেখে তাই ডাকছে ডালে কু কু বলে কোয়েলা ননদী।।

পাঠালে ঘূর্ণি-দূতী ঝড়-কপোতী বৈশাখে সখি,
বরষায় সেই ভরসায় মোর পানে চায় জল-ভরা নদী।।

তোমারি অশ্রু ঝলে শিউলি-তলে সিক্ত শরতে,
হিমানীর পরশ বুলাও ঘুম ভেঙে দাও দ্বার যদি রোধি।।

পউষের শূন্য মাঠে একলা বাটে চাও বিরহিণী,
দুঁহু হায় চাই বিষাদে, মধ্যে কাঁদে তৃষ্ণা-জলধি।।

ভিড়ে যা ভোর-বাতাসে ফুল-সুবাসে রে ভোমর কবি,
ঊষসীর শিশ-মহলে আস্তে যদি চাস্ নিরবধি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সেদিন ছিল কি গোধূলি
সেদিন ছিল কি গোধূলি

সেদিন ছিল কি গোধূলি

  • Sub Title: চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন
ঐ বাজে কুলনাশার বাঁশি
ঐ বাজে কুলনাশার বাঁশি

ঐ বাজে কুলনাশার বাঁশি

  • Sub Title: বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো চি

পান খাইয়া ঠোঁট লাল করিলাম

  • Sub Title: বন্ধু ভাগ্য হইলো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন