“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি এলে কে গো চির-সাথী অবেলাতে
তুমি এলে কে গো চির-সাথী অবেলাতে
  • Sub Title: যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে

তুমি এলে কে গো চির-সাথী অবেলাতে
যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে।
ওগো কে এলে গো চির-সাথী অবেলাতে॥

রোদের দাহে এলে স্নিগ্ধ-বাস ফুল-রেণু
নিঝুম প্রাণে এলে বাজায়ে ব্যাকুল বেণু
ওগো চাঁদের তিলক এলে আঁধার রাতে।
ওগো কে এলে গো চির-সাথী অবেলাতে॥

ফুল ঝরার বেলা’ এলে মোর শেষ অতিথি
কাঁদে হা হা স্বরে রিক্ত কানন-বীথি।

এলে রে মরুভূমে পিয়াসি চকোর মোর
শুক্লাতিথির শেষে কাঁদিতে এলে চকোর।
আসিলে জীবন-সাঁঝে ঘুম ভাঙাতে।
ওগো কে এলে গো চির সাথী অবেলাতে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

গরজে গম্ভীর গগনে কম্বু
গরজে গম্ভীর গগনে কম্বু

গরজে গম্ভীর গগনে কম্বু

  • Sub Title: নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ
কেমনে হইব পার
কেমনে হইব পার

কেমনে হইব পার

  • Sub Title: হে প্রিয় তোমার আমার মাঝে এ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন