কোরাস: বদনা-গাড়ুতে গলাগলি করে, নব-প্যাক্টের আশ্ নাই,
মুসলমানের হাতে নাই ছুরি, হিন্দুর হাতে বাঁশ নাই।।
আঁটসাঁট করে গাঁট-ছড়া বাঁধা হল টিকি আর দাড়িতে,‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’? তা হয় হোক তাড়াতাড়িতে!
একজন যেতে চাহিবে সুমুখে, অন্যে টানিবে পিছনে,
ফস্কা সে গাঁঠ্ হয়ে যাবে আঁট সেই টানাটানি ভীষণে।।বুকে বুকে মিল হল নাকো, মিল হলো পিঠে পিঠে? তাই সই!
মিঞা কন, ‘কোথা দাদা মোর?’ আর বাবু কন ‘মিঞা ভাই কই?’
বাবু দেন মেখে দাড়িতে ‘খেজাব’, মিঞা চৈতনে তৈল,
চার চোখে করে আড়-চোখা-চোখি, কী মধু-মিলন হইল!বাবু কন, ‘দ্যাখো তোমারে তুষিতে খাই নিষিদ্ধ কুঁকড়ো!’
মিঞা কন, ‘মিল আরো জমে দাদা, যদি দাও দুটো টুকরো!
মোদের মুর্গী রামপাখি হলো, দাদা তাও হল শুদ্ধি?
গেছে বাদশাহ, মুর্গীও গেল, আর কার জোরে যুদ্ধি!’বাবু কন, ‘পরি লুঙি বি-কচ্ছ তোমাদের দিল্ তুষিতে!’
মিঞা কন, রাখি ফেজে চৈতনী-ঝাণ্ডা সেই সে খুশিতে!
বহু মিঞাভাই বসবাস করে তোমাদের বারাণসীতে,
(আর) বাত হলে ভাই ভাত খাই না কো আজো তাই একাদশীতে!’বাবু কন, ‘মোরে চটিকা ছাড়িয়া সেলিমী নাগ্রা ধরেছি!’
মিঞা কন, ‘গরু জবাই-এর পাপ হ’তে তাই দাদা তরেছি!’
বাবু কন, ‘এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়টা!’
মিঞা কন, ‘দাদা মুর্গী তো নাই, কী দিয়া খাইব পরোটা!’বাবু কন, ‘গরু কোরবানী করা ছেড়ে দাও যদি মিঞা ভাই,
(তোরে) সিনান করায়ে সিঁন্দুর পরায়ে মা’র মন্দিরে নিয়া যাই।’
মিঞা কন, ‘যদি আল্লা মিঞারে নাহি শোনাও ও হরিনাম,
বলদের সাথে ছাড়িব তোমারে, যা হয় হবে সে পরিণাম!’‘সারা রারা রারা’ সহসা অদূরে উঠিল হোরির হর্রা!
শম্ভু ছুটিল বম্বু তুলিয়া ছকু মিঞা নিল ছোর্রা!
লাগিল হেঁচকা হেঁইয়ো হাঁইয়ো, টিকি দাড়ি ওড়ে শূন্যে,
ধর্মে ধর্মে করে কোলাকুলি নব-প্যাক্টেরই পুণ্যে!বদনা-গাড়ুতে পুনঃ ঠোকাঠুকি, রোল উঠিল ‘হা হন্ত!’
উচ্ছে থাকিয়া সিঙ্গি-মাতুল হাসে ছিরকুটি দন্ত!
মসজিদ পানে ছুটিলেন মিঞা, মন্দির পানে হিন্দু,
আকাশে উঠিল চির-জিজ্ঞাসা, করুণ চন্দ্রবিন্দু।।
বদনা-গাডুতে গলাগলি করে
- Sub Title: মুসলমানের হাতে নাই ছুরি হিন্দুর হাতে বাঁশ নাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
- Sub Title: নামামৃতে ভাসাইলা অবনী
ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
- Sub Title: কোন দেশে যাও রে মাঝি
তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি
- Sub Title: আমি বাঞ্ছা করি তোমায় হেরি বংশীধারী কাল সোনা
আব-হায়াতের নদী কোনখানে
- Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত
- Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
- Sub Title: মাটি পায় না পায় না মাটি পায় না তাকে
অজ্ঞান মন, গুরু কি ধন চিনিলায় না
- Sub Title: পাতল স্বভাব গেল না
এমন সুন্দর শ্যামল বনবেহারী
- Sub Title: তারে হৃদিয়ে রাখিয়ে সদায় গো হেরি
আমার চরকা ভাঙা চেকো আড়ানে
- Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে
নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
- Sub Title: লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল
আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধ ঐ রাঙা চরণে
- Sub Title: বন্ধু রে তোমার আমার সরল পিরিতি
বাংলা
English 
Comments