“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পথিক বন্ধু, এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে
পথিক বন্ধু, এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে
  • Sub Title: মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে

পথিক বন্ধু, এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে।
মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে।।
আকাশ জুড়ে আলোর খেলা

বসুন্ধরায় ফুলের মেলা
রঙিন মেঘের ভাসলো ভেলা তোমারই আসার আভাস পেয়ে।।

সাধ জাগে ঐ পথে তোমার পেতে রাখি মন প্রাণ
চলতে গিয়ে দলবে তা’রে চরণ ছোঁয়া করিবে দান।
তোমার ধ্যানে, হে রাজাধিরাজ
সাজ ভুলেছি ভুলেছি কাজ
আসবে তুমি সেই খুশিতে আছে আমার মন ছেয়ে।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

  • Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন