“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে
আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে
  • Sub Title: গুরু দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে।
গুরু দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন
শনশন কাঁদে বায়ু নীপ-কাননে।।

অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে,
অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে।

ভাঙিয়া দুয়ার মম এসো এসো প্রিয়তম,
শ্বসিছে বাহির ঘর ভেজা পবনে।।

কার চোখে এত জল ঝরে দিক প্লাবিয়া,
সহিতে না পারি’ কাঁদে ‘চোখ গেল’ পাপিয়া।

কাহার কাজল-আঁখি চাহি মোর নয়নে
ঝুরেছিল একা রাতে কবে কোন্ শাওনে,
আজি এ বাদল-ঝড়ে সেই আঁখি মনে পড়ে,
বিজলি খুঁজিছে তারে নভ-আঙনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হরে রাম হরে বলছে মধুর স্বরে
হরে রাম হরে বলছে মধুর স্বরে

হরে রাম হরে বলছে মধুর স্বরে

  • Sub Title: ষোল নাম বত্ৰিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে
যে গুণে তুষিব শ্যামের মন
যে গুণে তুষিব শ্যামের মন

যে গুণে তুষিব শ্যামের মন

  • Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
বাঁশি বাজল বিপিনে
বাঁশি বাজল বিপিনে

বাঁশি বাজল বিপিনে

  • Sub Title: এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে
ঐ বাজে কুলনাশার বাঁশি
ঐ বাজে কুলনাশার বাঁশি

ঐ বাজে কুলনাশার বাঁশি

  • Sub Title: বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন