“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি মলিন বসে থাক যখন, সবার চেয়ে মানায়
তুমি মলিন বসে থাক যখন, সবার চেয়ে মানায়
  • Sub Title: তুমি আমার তরে ভিখারিণী সেই কথা সে জানায়

তুমি মলিন বাসে থাক যখন, সবার চেয়ে মানায়!
তুমি আমার তরে ভিখারিণী, সেই কথা সে জানায়।।
জানি প্রিয়ে জানি জানি,

তুমি হতে রাজার রাণী,
খাটত দাসী, বাজত বাঁশি
তোমার বালাখানায়।
তুমি সাধ করে আজ ভিখারিনী, সেই কথা সে জানায়।।

দেবী! তুমি সতী অন্নপূর্ণা, নিখিল তোমার ঋণী,
শুধু ভিখারীকে ভালোবেসে সাজলে ভিখারিনী।
সব ত্যজি মোর হলে সাথী,
আমার আশায় জাগছ রাতি,
তোমার পূজা বাজে আমার
হিয়ার কানায় কানায়!
তুমি সাধ করে আজ ভিখারিনী, সেই কথা সে জানায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 মন আমার আজ পড়লি ফেরে
মন আমার আজ পড়লি ফেরে

মন আমার আজ পড়লি ফেরে

  • Sub Title: দিন দিন তোর পৈতৃক ধন গেল চোরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন